ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটের মোল্লাহাটে বাস উল্টে দুজন নিহত, আহত ১৫

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৬৪ বার পঠিত

বাগেরহাটের মোল্লাহাটে সড়কের উপর যাত্রীবাহী বাস উল্টে দুজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ওই গাড়িতে থাকা আরও ১৫ যাত্রী। রবিবার (২৮ জুলাই) বিকালে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় সোহেল পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, মোল্লাহাট উপজেলার নতুনঘোষগাতি গ্রামের লালমিয়া শেখের মেয়ে ফারজানা আক্তার নিশো (৪৫) এবং রাজপাট গ্রামের দুলাল খানের ছেলে অসীম খান (৪৪)।

স্থানীয়রা জানান, দুর্ঘটনা কবলিত বাসটি খুলনার রূপসা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছিল। খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকার সোহেল পেট্রোল পাম্পের সামনে পৌঁছে একটি গাড়িকে অতিক্রম করার সময় সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসটির ছাদ বডি থেকে আলাদা হয়ে যায়। বাসে থাকা বেশিরভাগ যাত্রী আহত হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নুরুজ্জামান জানান, ঘটনাস্থলে ফারজানা আক্তার নিশো ও রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে অসীম খান মারা যায়। সড়কের উপর থেকে দুর্ঘটনা কবলিত বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতরা ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102