ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটের রামপালে এক যুবক ছুরিকাঘাতে আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৭ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: রামপাল উপজেলায় পুকুর পাড়ে বসা নিয়ে বখাটের ছুরিকাঘাতে ওবায়দুল্লাহ শেখ (২২) নামের এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে।

জানা গেছে, উপজেলার গাববুনিয়া গ্রামের আবুল কালাম শেখের পুত্র ওবায়দুল্লাহ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ঝনঝনিয়া সরকারি পুকুর পাড়ে বসে ছিল। এ সময় একই এলাকার আলমগীর শেখের পুত্র সজীব শেখ, খসরুর পুত্র আকাশ শেখ, রকিব শেখের পুত্র আল আমীনসহ অজ্ঞাতরা পূর্ণ শত্রুতার জের ধরে আলমগীরের হুকুমে জীবনে শেষ করে দেয়ার হুকুম দেয়। এ সময় ওবায়দুল্লাহর হাতে থাকা ছুরি দিয়ে ওবায়দুল্লাহার পেটে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ওবায়দুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে বলেন হুকুমের আসামি আলমগীর কে আটক করেছি বাকিদের আটকের চেষ্টা চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102