বাগেরহাটের শরণখোলা বাসস্ট্যান্ড থেকে বাঘের চামড়াসহ একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে শরণখোলার রাজৈর গ্রামে র্যাব ও বন বিভাগের যৌথ অভিযানে আটক করা হয় পাচারকারীকে।
উদ্ধার হওয়া বাঘের চামড়া ও পাচারকারী গাউস ফকিরকে রাতেই র্যাব-৮ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সে সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের বাসিন্দা।
বনবিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন ধরে গাউসকে অনুসরণ করছিলো শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা। পরে সোর্সের মাধ্যমে চামড়াটি ১৩ লাখ টাকায় কেনার কথা বলে নিয়ে আসতে বলা হয়। এক পর্যায়ে সে চামড়া নিয়ে আসলে হাতে নাতে আটক করে যৌথ বাহিনী। এ ব্যাপারে র্যাব ও বন বিভাগ এর যৌথ ব্রিফিং হবার হবার কথা রয়েছে।