ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে করোনায় দুই বৃদ্ধের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলায় করোনা আক্রান্ত হয়ে দুই বৃদ্ধ মারা গেছেন। শনিবার (৫ জুন) বেলা ১১টায় মোড়েলগঞ্জ উপজেলার ভাষান্দল গ্রামে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল ওহাব শেখ (৬৫) নামের এক বৃদ্ধ নিজ বাড়িতে মারা যান।

এদিকে শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের নুর ইসলাম হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধ শুক্রবার (৪ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিয়ম অনুযায়ী প্রশাসনের সহযোগিতায় নিহত দুজনের দাফন সম্পন্ন হয়েছে।

মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হওয়ার পর ওহাব শেখের শারীরিক অবস্থা বেশি ভালো ছিলো না। তারপরে আমরা তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠাই। ২ জুন করোনা ফলাফল পজিটিভ ও অতিরিক্ত শ্বাসকষ্টের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করি। কিন্তু তিনি খুলনায় না যেয়ে বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছিলেন। বেলা ১১টার দিকে ওহাব শেখ মারা যান। নিয়ম অনুযায়ী করোনায় নিহত ব্যক্তির দাফন সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

এদিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা বেগম বলেন, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নুর ইসলাম হাওলাদার নামের এক বৃদ্ধ ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। পরে শুক্রবার রাতে তিনি মারা যান। তার মরদেহ গ্রামের বাড়িতে এনে নিয়ম অনুযায়ী দাফন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102