ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) যৌন হয়রানির অভিযোগে শহিদুল হাওলাদার (৪৫) নামে এক প্রধান শিক্ষক গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের পর পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে দুপুরে আদালতে নিয়ে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। একই সাথে আদালত ওই ছাত্রীর জবানবন্দিও গ্রহণ করেছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী-চালিতাবুনিয়া গ্রামের মৃত আ. কাদের হাওলাদারের ছেলে অভিযুক্ত শহিদুল হাওলাদার উপজেলার ৪৭ নম্বর শরণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে গত ৩ জুন সকাল পৌনে ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে।

ঘটনার দিন সকালে ফোন করে প্রধান শিক্ষক শহিদুল হাওলাদার পঞ্চম শ্রেণির রেজিস্ট্রেশনের জন্য জন্ম নিবন্ধন সনদ ও মা-বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে স্কুলে যেতে বলেন ওই ছাত্রীকে। তখন ওই ছাত্রী কাগজপত্র নিয়ে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক তার কক্ষে বসে মেয়েটিকে একা পেয়ে যৌন হয়রানি করেন।

 

পরে মেয়েটি সোনাতলা গ্রামে বাড়িতে গিয়ে ঘটনাটি তার মা-বাবাকে জানায়। এরপর অভিযুক্ত শিক্ষকের পরিবার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে। কিন্তু ভিকটিমের পরিবার তাতে রাজি না হওয়ায় ঘটনার পাঁচদিন পর মামলা দায়ের হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা শরণখোলা থানার উপ-পরিদর্শক স্বপন কুমার সরকার জানান, যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২০০০ (সংশোধনী ২০০৩) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক শহিদুল হাওলাদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102