ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে জেলা আ. লীগের সহ-সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৫৫ বার পঠিত

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহাম্মেদসহ চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) বিকেলে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

তাদের নামে ৪ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র জনতার ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের এপিএস রেদওয়ান আহমেদ চয়ন ও কুট্টি খান।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৪ আগস্ট বাগেরহাটে ছাত্র জনতার বিরুদ্ধে হামলার ঘটনায় মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102