ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. সজিব তরফদার ও অহেদ মোস্তখা বাপ্পি শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ডেমা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পি শেখ বলেন, আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার সমর্থকদের নিয়ে দোয়া চাইতে বের হলে বিএনপির বর্তমান ইউপি সদস্য সজিবের বাড়ির সামনে থেকে যাওয়ার সময় আমাদের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে।

এ সময় আমার সমর্থক রুহুল আমিন গাজী, নওশের শেখ, মাহফুজ শেখ, রবিউল, অনিক, মিকাইল, হেলাল গাজী, মিলন শেখ, বেলাল শেখ, হৃদয়, রিন্টু তরফদার গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুত্বর দুজনকে খুলনা পাঠানো হয়েছে।

বাপ্পির অভিযোগ অস্বীকার করে সজিব তরফদারের ভাই সোহেল তরফদার বলেন, আমার ভাই সজিব তরফদারকে হত্যার উদ্দেশ্যে বাপ্পি শেখসহ কয়েকজন আমাদের বাড়িতে আসে। আমার ভাইকে ডাকলে সে বের হননি। এ সময় আমার মা সকিনা আক্তার বুলু বাইরে বের হয়ে কারণ জানতে চাইলে তারা গুলিবর্ষণ করেন এতে আমার মা সকিনা আক্তার বুলু, রিপন তরফদার, মেহেরুন বেগম, সোহেল ও সুজা তরফদার গুলিবিদ্ধ হন।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রবিউল ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত ভর্তি করেছি। তবে এদের শরীরে ব্লেড বা লোহা দিয়ে টান দেওয়ার মতো ক্ষত রয়েছে। ধারণা করছি, এটা শটগানের গুলি হতে পারে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102