ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে নারীকে গণধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত

বাগেরহাটে স্থানীয় মাদকবিক্রেতা ও বখাটে কর্তৃক এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন।

রোববার (২৪ জুলাই) রাতে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাসবাড়িয়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করেছেন তার প্রতিবেশীরা। তিনি স্বামী পরিত্যক্তা বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বলেন, রাত ১২টার পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হই। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা বড়বাসবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার (২৫) ও রিয়াজ হাওলাদার (২৩) আমাকে জাপটে ধরে, আমি চিৎকার করার চেষ্টা করলে তারা মুখ চেপে ধরে বাড়ির পাশের বাগানে নিয়ে যায়। পরে পর্যায়ক্রমে পাঁচজনেই আমাকে ধর্ষণ করে। আমি এর সঠিক বিচার চাই বলেই কাঁদতে থাকেন ওই নারী।
ওই নারী আরও বলেন, সাইফুল ইসলামসহ অন্যরা এলাকার চিহ্নিত মাদকবিক্রেতা। এলাকায় নানা ধরনের অপরাধ করাই তাদের কাজ।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষা এবং ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই নারীর ভাষ্যমতে অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102