ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

বাগেরহাটের ফকিরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফকিরহাটের নলধা মৌভোগ এলাকার দিলীপ রাহার ছেলে উৎপল রাহা (৪৫), একই এলাকার জগদীশ দত্তের ছেলে নয়ন দত্ত (২৫) ও রামপাল উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চাকসি গ্রামের আব্দুল হাই (৫৫)। বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

অন্যদিকে ইজিবাইকের একমাত্র আহত যাত্রী নুর মোহম্মদকে (৬০) উদ্ধার করে ফরিকহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আনাম বলেন, ‘নোয়াপাড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইজিবাইক বৈলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকের চালকসহ ছয়যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত একজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

উদ্ধার কাজে নিয়োজিত বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা একজনকে উদ্ধার হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করে পুলিশ হস্তান্তর করা হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102