ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৯৩ বার পঠিত

বাগেরহাটের মোল্লাহাটে বাসের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা–মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা গ্রামের রাজা সরদারের ছেলে অমিত সরদার (২৪) ও লিয়াকত শেখের ছেলে রানা শেখ (২৫)।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে দুই যুবক মোল্লাহাট উপজেলা সদরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত বাসের পেছনে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তারা নিহত হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে মোল্লাহাট হাইওয়ে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102