ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে মৃত বাঘ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের ধনচেবাড়িয়াচর এলাকার ভোলা নদীর চর থেকে একটি মৃত রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
শুক্রবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে বনজীবিরা ধনচেবাড়িয়ার চরে ওই মৃত বাঘ দেখতে পেয়ে সুন্দরবন বন বিভাগকে খবর দেয়। মৃত এই মাদী বাঘটি লম্বায় ৭ ফুট ও এর আনুমানিক বয়স ১৫ বছর। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নুল আবেদীন বনরক্ষীদের সাথে নিয়ে ঘটনাস্থল থেকে রাতেই বাঘের মৃতদেহটি উদ্ধার করেন।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত বাঘটির শরীরে কোন আঘাতের চিহৃ নেই। শরীরের কোন অঙ্গ প্রতঙ্গও খোয়া যায়নি। এসব কারনে ধারণা করা হচ্ছে ১৫ বছর বয়সী এই মাদী বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা যেয়ে থাকতে পারে।

তিনি আরো জানান, মৃত বাঘটিকে রাতেই শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। শনিবার (২০ মার্চ) সকালে এই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করে ভিসেরা ঢাকায় পাঠানো হবে।

এর আগে, গত বছরের ৩ ফেব্রুয়ারি শরণখোলা রেঞ্জের কটকা ওয়ার্ড হেরিটের সাইডের অভয়ারণ্যের ছাপড়াখালী খালের চর থেকে একটি বাঘিনীর মৃতদেহ উদ্ধার হয়। ওই মৃত বাঘটির পিছনের একটি অংশ কুমিরে খাওয়া অবস্থায় উদ্ধারের পরদিন ময়নাতদন্ত শেষে শরণখোলা রেঞ্জ অফিসে মাটিচাপা দেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102