ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে ফকিরহাট উপজেলা অংশের খুলনা-মাওয়া মহাসড়কের কানাই পুকুর এলাকায় ঘটনাটি ঘটে।

মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঢাকাগামী পর্যটক পরিবহন ও খুলনাগামী সেতু ডিলাক্সের যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে খুলনাগামী যাত্রীবাহী বাসটি একটি ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারালে ঢাকাগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কে প্রায় ২ কিলোমিটার যানজট লেগে যায়। পরে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ফকিরহাট উপজেলার কানাই পুকুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102