ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

বাগেরহাটের ফকিরহাটে পারিবারিক কলহে স্বামীর হাতে খুন হয়েছেন আরিফা বেগম (১৮) নামে এক নারী। তার ১৩ মাস বয়সী এক ছেলে রয়েছে। ঘটনার পর থেকে ঘাতক মো. হেলাল (২৫) পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, বিয়ের পর থেকেই তারা খুলন শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। ৩ দিন আগে হেলালের সঙ্গে স্ত্রী আরিফার পারিবারিক কলহ হয়। এ ঘটনার পর আরিফা ছেলেকে নিয়ে বাগেরহাটের ফকিরহাটে তার মায়ের কাছে চলে আসেন। সোমবার রাতে মো. হেলাল ওই বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আরিফা বেগমকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় ফকিরহাট থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মো. হেলাল পলাতক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102