ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে সুপারি বাগানে মিলল শিক্ষকের লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে এক মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলার দাসখালী গ্রামের আলমগীর শেখের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শহিদুল ইসলাম হাওলাদার (৫২) মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুর জেলার নামাজপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. পারভেজ হালদার বলেন, স্থানীয় বাসিন্দা সুধারানী মজুমদার বাগানের মধ্যে লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে বাগানের মধ্য থেকে শহিদুল হাওলাদারের লাশ উদ্ধার করে। তার গলা ও বুকের ওপর ভাঙা সুপারি গাছ ছিল। তার পাশেই সুপারি গাছে ওঠার জন্য বেড়ি (কাপড় বা দড়ির তৈরি এক ধরনের রশি, যা গাছে ওঠার জন্য ব্যবহৃত হয়) ছিল। ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় তিনি সুপারি পাড়তে উঠেছিলেন। সেখান থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আমরা শহিদুল ইসলামের লাশ উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করছি রাতে সুপারি পাড়তে উঠে সুপারি গাছ ভেঙে পড়ে তার মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102