মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার ৮নং শুভদিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত ওয়ার্ড সভা শুভদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্হানীয় সরকার বিশেষজ্ঞ ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব স্বপন দাশ।
অনুষ্ঠানে শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান জনাব প্রদীশ অধিকারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান জনাব তহুরা খানম।বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ ইউনুস আলী শেখ, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব সিদ্দিক আলী। শুভদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম,শুভদিয়া ইউনিয়ন পরিষদ সচিব জনাব ফিরোজ আহমেদ, দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সহিদুল্লাহ শেখ ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব অলিপ ঘোষ সহ আরো অনেকে।