ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাঘাইছড়িতে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

রাঙামাটির বাঘাইছড়িতে বজ্রপাতে রূপসী চাকমা (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে উপজেলার খেদারমারা ইউনিয়নের বড় দুরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রূপসী ওই এলাকার পুলিন বিহারী চাকমার মেয়ে। সে খেদারমারা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, বিকেলে বড় দুরছড়ি এলাকায় বৃষ্টির সময় নিজ বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিল রূপসী। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে মেয়েটির মৃত্যু হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রূপসীর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এর আগে সোমবার (১৩ জুন) সন্ধ্যার দিকে একই উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব হিরাচর এলাকায় বজ্রপাতে রাঙামাটি সরকারি কলেজের স্নাতক সম্মান শ্রেণির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্র অর্ক চাকমার (২২) মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102