ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘বাজেট বাস্তবায়নে মন্ত্রীদের কর্মী হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩২ বার পঠিত

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামিম বলেছেন, আওয়ামী লীগ সরকারের দেওয়া ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সাদরে গ্রহণ করেছেন দেশবাসী। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে এ বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের কর্মী হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন, আমরাও সেভাবে কাজ শুরু করছি।

শুক্রবার দুপুরে জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়া থেকে চর সলিমাবাদ পর্যন্ত নদীতীর রক্ষায় ডাম্পিং চলছে। যমুনা নদীর বামতীরের ভাঙানরোধে ৪৬ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড।

উপমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে টানা চারবার দেশ পরিচালনায় নির্বাচিত ও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছেন। আগামী নির্বাচনেও ইনশাআল্লাহ দেশ ও দেশবাসীর ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসবে।

পরে পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, নাগরপুরের এমপি আহসানুর রহমান টিটু, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পাউবো নির্বাহী মহাপরিচালক রমজান আলী প্রামাণিক, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, অর্থপেডিক্স সোসাইটির মহাসচিব প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম, চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন, ইউএনও সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102