বাংলাদেশের নারীর জন্য বাড়তি সুযোগ নয়, প্রয়োজন সমতা। খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কর্মসূচির অধীনে খুলনা বিভাগের শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে, রাজধানীর শিশু একাডেমী থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রতিমন্ত্রী। বলেন, আজকের এই জয়িতারা আলোকবর্তিকা হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন।
দেশের নারীরা তাদের মেধা, সৃজনশীলতা ও তথ্য প্রযুক্তি ব্যবহার কোরে ই-কমার্সের বিপ্লব সৃষ্টি করেছে। প্রতিমন্ত্রী বলেন, নানা কর্মসূচির মাধ্যমে সচেতনতা বাড়াতে পারলে শিশু ও নারী নির্যাতন বন্ধের পাশাপাশি ধর্ষণের ঘটনাও কমে আসবে।