শরীয়তপুরের সখিপুর উপজেলার বালিয়াকান্দি গ্রামের মোহন মোল্লার মেয়ে আভা। দুই সন্তানের মধ্যে সে ছিল বড়। সাতারকুলের একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত সে।
বাবা মোহন জানান, স্ত্রীসহ তিনি এলাকাতে একটি খাবারে হোটেল চালান। সকাল থেকে দুই ভাইবোন বাসাতে ছিল। দুপুরে খবর পান আভা গলায় ফাঁস দিয়েছে। তখন দৌড়ে বাসায় গিয়ে দেখেন প্রতিবেশী তাকে ধরাধরি করে বাসা থেকে বের করছে। পরে মেয়েকে হাসপাতালে নিয়ে আসি।
বাসায় ছোট ভাই আবিরের সঙ্গে দুষ্টুমি করার সময় কোনো কারণে সে এমনটি ঘটাতে পারে বলে তার ধারণা।
ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, স্বজনরা দাবি করছে সে গলায় ফাঁস দিয়েছে। বিস্তারিত জানার জন্য থানা পুলিশকে জানানো হয়েছে। আর মরদেহ মর্গে রাখা হয়েছে।