ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাণিজ্য মন্ত্রণালয়ের ভুয়া ওয়েবসাইট খোলায় গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

পণ্য ছাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট খুলে  জালিয়াতি মামলার প্রধান আসামি মো. জলিলকে গ্রেপ্তার করেছে সিআইডি।

আজ শনিবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান সিয়াম এন্টারপ্রাইজের মালিক জলিলকে গতকাল শুক্রবার বিকেলে  ঢাকার চকবাজার থেকে আটক করে চট্টগ্রাম নিয়ে আসা হয়।তিনি জানান, সিয়াম এন্টারপ্রাইজ চিনাবাদাম  এবং অলিভ ওয়েলের  আমাদানির ঘোষণা দিয়ে তারা প্রায় ২১  টন শিশু খাদ্য আমদানি করে।

যা আমদানি করতে হলে বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন।কিন্তু ছাড়পত্র নিলে বড় অংকের শুল্ক দিতে হবে প্রতিষ্ঠানটিকে। তাই শুল্ক ফাঁকি দিতে তারা বাণিজ্য মন্ত্রণালয়ের নামে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে জালিয়াতির মাধ্যমে ছাড়পত্র নেয়। পরে কাস্টমসে ভুয়া ওয়বসাইট ব্যবহার করে ছাড়পত্র নেয়ার বিষয়টি ধরা পড়ে।

মূলত শুল্ক ফাঁকি দিতেই তারা জালিয়াতি করে বলেও জানায় সিআইডি। এই  ঘটনায় চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সুজয় দেবনাথ বাদী হয়ে গেলো ২১ নভেম্বর বন্দর থানায় মামলা দায়ের করেন। এর আগে এই মামলায় পাঁচ আসামিও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন । সিআইডির পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102