ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাতাসে গর্ভবতী হয়ে সন্তান জন্মদানের দাবি এক নারীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

বাতাসের মাধ্যমে গর্ভবতী হয়েছেন এমন এক দাবি করে হইচই ফেলে দিয়েছেন এক নারী। এরপর এ ঘটনার তদন্তে নেমেছে ইন্দোনেশিয়ার পুলিশ।

২৫ বছর বয়সী সিতি জাইনাহ নামের ওই নারীর দাবি, তিনি গর্ভবতী বুঝতে পারার এক ঘণ্টা পর সন্তান জন্ম দিয়েছেন।

গত সপ্তাহে সুস্থ সবল একটি মেয়ে শিশুর জন্ম দেন জাইনাহ। গত সপ্তাহে পশ্চিম জাভা প্রদেশের চিয়ানচুর শহরে এমন ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমকে জাইনাহ বলেন, তিনি তার ঘরেই ছিলেন, এসময় তার বাড়ির ওপর দিয়ে দমকা বাতাস বয়ে যায়। এর ১৫ মিনিট পর তিনি পেটে ব্যথা অনুভব করেন এবং তার পেট ফুলে উঠতে থাকে।

এরপর তাকে একটি কমিউনিটি হেলথ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি একটি মেয়ে শিশুর জন্ম দেন।

স্থানীয় মিডিয়াকে জাইনাহ বলেন, জোহরের নামাজের পর আমি শুয়ে ছিলাম। এসময় আমার গোপনাঙ্গে বাতাসের ঝটকা লাগে।

এমন অদ্ভুত গর্ভাবস্থার খবরে চারিদিকে হইচই পড়ে গেছে। পরে তা পুরো শহরে ছড়িয়ে পড়ে। শেষপর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়।

স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের পরিচালক ইমান সুলাইমান বলেছেন, ওই নারী সম্ভবত ক্রিপ্টিক গর্ভাবস্থার অভিজ্ঞতা পেয়েছেন। এ ধরনের গর্ভাবস্থায় লেবার হওয়ার আগ পর্যন্ত একজন নারী বুঝতে পারেন না যে তিনি গর্ভবতী।

উল্লেখ্য, এ ধরনের ঘটনা নতুন নয়। গত বছর যুক্তরাজ্যে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। গ্রেস মিয়াচিম নামের একজন নারী ৩৭ সপ্তাহ গর্ভাবস্থায় পৌঁছানোর পর তার পেট ফুলে উঠতে থাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102