ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাথরুমের মেঝে খুঁড়ে ফেনসিডিল উদ্ধার করল পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি বাড়ির নির্মাণাধীন বাথরুমের মেঝের মাটি খুঁড়ে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গোদাগাড়ী থানার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল শুক্রবার সন্ধ্যায় উপজেলার তালধারী গ্রামে রুজেলা বেগম (৪০) নামে এক নারীর বাড়িতে এ অভিযান চালায়।

এ সময় রুজেলা বেগমকে গ্রেফতার করা হয়। রুজেলার স্বামীর নাম মিনারুল ইসলাম। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুজেলার ছেলে মো. রুবেল (২৭) পালিয়ে যেতে সক্ষম হন। তবে তাকে পলাতক আসামি করে থানায় মামলা হয়েছে। আর এ মামলায় গ্রেফতার দেখিয়ে তার মা রুজেলাকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, বিকালে তিনি খবর পান রুজেলা বেগমের বাড়ি থেকে ফেনসিডিল বিক্রি করা হয়। এরপর সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রুবেল পালিয়ে যান। তবে তার মাকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ভিতর নির্মাণাধীন বাথরুমের মেঝে খুঁড়ে ফেনসিডিল উদ্ধার করা হয়। একটি জারকিনের ভেতর অভিনব কায়দায় ফেনসিডিলগুলো লুকিয়ে রাখা হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102