ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪১ বার পঠিত

বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত তিন শিশু হলো, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের আব্দুল আলীমের মেয়ে তাওহিদা (১১), একই গ্রামের ফজর রহমানের মেয়ে রিপা (১২) এবং আব্দুল আজিজের ছেলে আমিরুল (১১)।

এ ঘটনায় গুরুতর আহত হবি রহমানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের ছোট বড় প্রায় ১১ জন গ্রাম সংলগ্ন ক্ষেতে বাদাম তুলতে যায়। বাদাম তোলার একপর্যায়ে হঠাৎ অন্ধকার করে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশু এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেক শিশু।

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য জানান, এ ঘটনায় আরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, বজ্রপাতে তিনজন মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102