ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাদ পড়ছেন লিটন-সৌম্য, সুযোগ পাচ্ছেন রাব্বি-হৃদয়রা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৯ বার পঠিত

বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়তে পারেন লিটন, সোম্যসহ বেশ কয়েক ক্রিকেটার।

এ ছাড়া সিরিজের স্কোয়াডে আসতে পারে চমক। জানা গেছে, নির্বাচকদের বিবেচনায় আছেন রাব্বি, ইমন, তৌহিদ হৃদয়সহ ঘরোয়া লিগে পারফর্ম করা ৭ ক্রিকেটার।

এরই মধ্যে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পরবর্তী রাউন্ডে অংশ না নিতে তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ নভেম্বর দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

ব্যর্থ বিশ্বকাপ শেষে দুই ধাপে ফিরেছেন ১০ ক্রিকেটার, চারজন এখনো আছেন দুবাইয়ে। তবে নির্বাচক প্যানেলের যেন ঘুম হারাম। কখনো বোর্ড সভাপতি, কখনো নিজেদের মধ্যে। ব্যর্থতা অনুসন্ধান আর ভবিষ্যৎ দল গঠনে দফায় দফায় হচ্ছে আলোচনা।

বিশ্বকাপ ব্যর্থতা যেন নাড়িয়ে দিয়েছে দেশের গোটা ক্রিকেটের ভিত। চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক। প্রশ্ন, এমন পারফর্মেন্সের পরে কি তবে আমূল বদল যাচ্ছে টি-টোয়েন্টির স্কোয়াড। বিশেষ করে লিটন-সৌম্য-মুশফিকররা, সর্টার ফরম্যাটে কি তবে পড়তে যাচ্ছেন বাদ?

গুঞ্জণ আরও জোরালো হয়, এনসিএলের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিসিবির পক্ষ থেকে প্রস্তুত থাকতে বলা হলে। তবে এ নিয়ে নিজেদের অবস্থান এখনো পরিষ্কার করেননি প্রধান নির্বাচক।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘বিশ্বকাপের পর শনিবার (৬ নভেম্বর) প্রথমবারের মতো মিটিং করেছি। সামগ্রিকভাবে কীভাবে ক্রিকেটের উন্নতি হবে, সেসব নিয়েই কথা হয়েছে। সামনে যেহেতু পাকিস্তান সিরিজ রয়েছে। সেটা নিয়েই আপাতত সব ভাবনা চিন্তা।

প্রধান নির্বাচকের কথায় আঁচ পাওয়া গেল, তাদের ভাবনার পুরোটাই পাকিস্তান সিরিজ। যার জন্য দু-একদিনের মধ্যেই চূড়ান্ত করা হবে প্রাথমিক স্কোয়াড। মূল দল ঘোষণা করা হওয়ার কথা ১৪ নভেম্বর। সঙ্গে সামনের ব্যস্ত শিডিউল নিয়েও আছে পরিকল্পনা।

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, যেহেতু বিশ্বকাপে আমাদের হতাশাজনক একটা পারফরম্যান্স হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু হবে। আশা করছি খুব শিগগিরই দল তৈরি করা হয়ে যাবে।

তবে টি-টোয়েন্টি দল নিয়ে আলোচনা থাকলেও পাকিস্তান সিরিজের টেস্ট স্কোয়াড নিয়ে খুব একটা ব্যবচ্ছেদের না করার ইঙ্গিত প্রধান নির্বাচকের।

এদিকে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। প্রথম দিন করেছেন ফিটনেস ট্রেইনিং। গুঞ্জন রয়েছে, পাকিস্তানের বিপক্ষে শুধু টেস্ট সিরিজ খেলবেন এই ওপেনার। তারই প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের হয়ে খেলবেন এনসিএলের এক রাউন্ডও। তবে নির্বাচকরা বলছেন, টি-টোয়েন্টি স্কোয়াডে তার থাকা কিংবা না থাকা নিয়ে সিদ্ধান্ত হয়নি এখনো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102