ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৮ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি ডোবায় মাছ ধরা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। এ ঘটনায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার মশাকলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো কাঁদানে গ্যাস বা রাবার বুলেট নিক্ষেপ করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মশাকলি গ্রামের সুধাম দাশ ও গৌরাঙ্গ দাশের মধ্যে একটি ডোবায় মাছ ধরা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের পক্ষের লোকজন ট্যাটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হন। তাদের সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সুব্রত দাশ (৩৬) মারা যান। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102