ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বান্দরবানের কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৫৪ বার পঠিত

বান্দরবানে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক মাদক মামলার কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৯ মার্চ) রাতে কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের নাম দিলদার আলীক প্রামাণিক (৪৮)। তিনি লামা উপজেলার লেমুঝিরি এলাকার বাসিন্দা।

জেলা কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত দিলদার আলী হাঁপানি রোগের সমস্যা ছিলো। গতকাল বুধবার রাতে কারাগারে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে কারা কর্তৃপক্ষ দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসারত অবস্থায় সেখানে তিনি মারা যান। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে বান্দরবান কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ বলেন, ২০০৮ সালের মারামারির একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি দিলদার অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102