ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বান্দরবানের থানচি বাজারে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৩১ বার পঠিত

বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার থানচি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

থানচি ফায়ার স্টেশনের সাব অফিসার মো. ইসমাইল মিয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে থানচি বাজারের টিএন্ডটি পাড়ার একটি চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় পাশের আলিকদম থেকেও ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা জানান, বাজারের দক্ষিণ কোন থেকে আগুনের সূত্রপাত হয়। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতোমধ্যে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা অনুমান করা এ মুহূর্তে সম্ভব নয়। বিস্তারিত পরে জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102