করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বান্দরবানের ৭টি উপজেলার সব পর্যটন কেন্দ্র আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ফোনে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশে তথা বান্দরবান জেলায় করোনার প্রকোপ দ্রুত বেড়ে যাওয়ার কারণে বুধবার থেকে দুই সপ্তাহের জন্য জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে জেলার কোন পর্যটনস্পটে পর্যটকরা অবস্থান গ্রহণ করতে পারবে না। আর পর্যটক সমাগম কমে গেলে হোটেল মোটেলেও পর্যটক শূন্য থাকবে বিধায় আনুষ্ঠানিকভাবে হোটেল মোটেল বন্ধ ঘোষণা করা হয়নি।