ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বান্দরবানের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

বান্দরবানের থানচি উপজেলার ওয়াক চাককু পাড়া এলাকায় চাঁদের গাড়ি খাদে পড়ে ৩ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হলেও পরে আহত ৫ শ্রমিকের মধ্য আরও দুইজন মারা গেছেন।

থানচি স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল নোমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে সাড়ে ১০ টার দিকে থানচি বাজার থেকে ৩ কিলোমিটার দূরে ওয়াক চাককু পাড়া এলাকায় চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে নিহত ও আহত হওয়ার এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা এলাকার বাসিন্দা মো. আশু, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার বাসিন্দা মো. হোসেন, থানচি উপজেলার বাকলাই এর বাসিন্দা পায়েল বম, চকরিয়ার বাসিন্দা নাসির ও মোহাম্মদ সাদ্দাম হোসেন ।

এই ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102