ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বান্দরবানে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

বান্দরবানে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে হেফাজতে ইসলামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও চাকঢালা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন— বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামের বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে হাফেজ এইচএম হামিদুর রহমান (২৭) এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা এলাকার মৃত মকবুল আহমদের ছেলে অলি আহমদ (২৬)। আটকের পর তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে হেফাজতে ইসলামের দুই সমর্থককে বাইশারী এবং চাকঢালা থেকে আটক করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন জানান, গ্রেফতার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছিল। আটকের পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার বান্দরবান জেলা সদরে ওমর ফারুখ জিহাদ নামে বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদককে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102