ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বান্দরবানে থানচিতে বিরল প্রজাতির ১২টি কচ্ছপ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর শেষ সীমানা থেকে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) এর প্রচেষ্টায় বিরল প্রজাতির ১২ টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্বে থাকা বন্য প্রাণী পরিদর্শক অসিম মল্লিক জানান, গত শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে থানচির রেমাক্রী ইউনিয়নের বুলু কার্বারী থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হলেও আলীকদম পৌঁছায় শনিবার রাতে। পরে রোববার (২৯ নভেম্বর) উদ্ধারকৃত কচ্ছপগুলো ভাওয়াল জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও জানান, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সহায়তায় থানচি রেমাক্রী ইউনিয়নের বুলু কার্বারী পাড়া থেকে শিলা কচ্ছপ ২ টি, দিবা কচ্ছপ ২ টি ও পাহাড়ি কচ্ছপ ৮ টিসহ মোট ১২টি কচ্ছপ উদ্ধার করে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। পাশাপাশি বন্যপ্রাণী শিকার না করার জন্য সচেতনতা বৃদ্ধির জন্য থানচির বড়মদকের বিভিন্ন পাড়ায় সভা করা হয়েছে।

এই বিষয়ে বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, উদ্ধার হওয়া কচ্ছপগুলো গাজীপুরের ভাওয়াল প্রজনন কেন্দ্রে রাখা হবে। পরে প্রজনন শেষে কচ্ছপের বাচ্চাগুলোকে পার্বত্য জেলায় অবমুক্ত করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102