ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বান্দরবানে ব্যাংক লুটপাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৮২ বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

বান্দরবানে সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

বান্দরবানে সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাটের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এ ঘটনা যেই ঘটাক আমরা চিহ্নিত করে ব্যবস্থা নেবো। আমরা কঠোর ও কঠিন ব্যবস্থা নেবো এটার।’

এটার পেছনে ভূ-রাজনৈতিক কোনো বিষয় আছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে এখনো এ ধরনের কোনো তথ্য নেই। অনেক কিছু হতে পারে। তথ্য না জেনে আমরা কিছু বলতে পারবো না।’

নির্বাচনের আগে দেখেছি, বাসে আগুন, ট্রেনে আগুন, এটা সেটার ধারাবাহিকতা কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘এ সবকিছু আমরা দেখছি। একের পর এক আগুন লাগাটাও আমার কাছে আশ্চর্য লেগেছে। আমাদের কাছে মনে হয়েছে, এটা কোনো কিছুর ইঙ্গিত কি না কিংবা এটার পেছনে কিছু আছে কি না, সেটার জন্য আমি পরিষ্কার করে বলতে চাই- অল্প সময়ের মধ্যে এত শিল্প-কারখানায় আগুন লাগার পেছনে কোনো রহস্য আছে কি না, আমরা দেখছি। দেখে ব্যবস্থা নেবো।’

প্রধানমন্ত্রী কী নির্দেশনা দিয়েছেন- প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তিনি পরিষ্কর করে নির্দেশনা দিয়েছেন। তিনি প্রত্যেক মিটিংয়েই পরিষ্কার করে বলে দেন। নতুন কোনো নির্দেশনা নেই। নির্দেশনা এটুকুই- এদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘কুকি চিনের আস্তানা র‌্যাব ও সেনাবাহিনী নিশ্চিহ্ন করে দিয়েছিল। আমাদের সীমানা পার হয়ে ভিন্ন কোনো দেশে তারা আশ্রয় নিয়েছিল। সেভাবে তারা আশ্রয় নিয়েছিল। এখন তারা কোথা থেকে আসছে, কীভাবে আসছে- মাঝে মাঝে তাদের প্রতিনিধি এসে আমাদের সঙ্গে কথা বলে। তারা বলতেছিল- তারা শান্তি চায়, এ এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য, অনেক কিছুই বলছিল। কিন্তু হঠাৎ করে আক্রমণ, হঠাৎ করে ব্যাংক ডাকাতি- আমাদের কাছেও এটা নতুন কোনো বিষয় মনে হচ্ছে।’

তিনি বলেন, ‘সেজন্য আমরা বলছি- যারা ঘটিয়েছে, তাদের বিচার হবে, শাস্তি হবে। আইনানুগভাবে আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করবো।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102