ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বান্দরবানে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২২ বার পঠিত

বান্দরবানের আলীকদম উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে আবু বক্কর সিদ্দিক (১৯) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টায় বোনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মো. মাহাবুব আলম।

সূত্রে জানা যায়, মৃত আবু বক্কর সিদ্দিক বান্দরবান জেলার আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারা বুনিয়া গ্রামের বাসিন্দা মৃত এহসান উল্লাহর ছেলে। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার চৌধুরী পাড়ায়।

এলাকাবাসীর বরাত দিয়ে ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মো. মাহাবুব আলম জানান, আবু বক্কর সিদ্দিক তার স্ত্রী শাহিনা আক্তার মুন্নীকে (১৮) নিয়ে গত ১৭ আগস্ট টেকনাফ থেকে আলীকদম উপজেলার তারাবুনিয়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যান। তিনি সেখানে বোনের বাড়ির গরু দেখাশুনার কাজশুরু করেন।

এদিকে সোমবার তার বোন বাড়িতে না থাকায় স্ত্রীর সঙ্গে অভিমান করে সন্ধ্যায় আবু বক্কর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তার স্ত্রী ও ভাগিনা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন সরকার জানান, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102