ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বান্ধবীর নিয়ে গল্প করার জেরে কিশোর গ্যাংয়ের হামলায় ২ যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৩৬ বার পঠিত

চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ওই থানার বিটাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বান্ধবী নিয়ে কথা বলার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে।

নিহতরা হলেন- মাসুম (৩০) ও সজিব (২০)। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় দুই তরুণ বিটাক মোড়ে এক বান্ধবীর সঙ্গে বসে গল্প করছিলেন। ওই সময় স্থানীয় কিছু বখাটে তাদেরকে গিয়ে উত্যক্ত করে। এর প্রতিবাদ করায় তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় বখাটেরা। একটু পর আরও কয়েকজন এসে সমঝোতার চেষ্টা করে। কিন্তু এরই মধ্যে ওই দুই যুবকের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে উপস্থিত কয়েকজন। পরে সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে সাগর নামে তাদের এক বন্ধু গুরুতর আহত অবস্থায় মাসুম ও সজিব ওরফে সবুজকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে রাত আটটার দিকে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে দুই জনের মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

মাসুমের মা নাসরিন আক্তার জানান, বিটাক এলাকাতেই তাদের বাসা। সন্ধ্যায় বিদ্যুৎ না থাকায় বাসা থেকে বের হয় মাসুম। বাইরে থেকে একটু ঘুরে আসি বলে বের হয়ে এই হামলার শিকার হয়। তিনি হামলাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। হাসপাতালের জরুরি বিভাগে

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, দুই যুবক এক বান্ধবীর সঙ্গে বসে গল্প করছিল। এদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরেই দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীর বর্ণনায় তারা জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি। হামলাকারিরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে ধারণা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102