ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বান্ধবী নিয়ে ঘুরতে গিয়ে বন্ধুর হাতে যুবলীগকর্মী খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৩ বার পঠিত

পাবনার সাঁথিয়া উপজেলায় বান্ধবী নিয়ে বেড়াতে গিয়ে সঙ্গে থাকা দুই বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন শেখ শাহানুর রহমান (৩২) নামের এক যুবক।

বুধবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চন্ডিপুর রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শেখ শাহানুর রহমান সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের বিরাহিমপুর বাজার এলাকার আবু বক্কর শেখের ছেলে। তিনি আহম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগকর্মী ছিলেন।

এ ঘটনায় আটকরা হলেন- চন্ডিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মানিক হোসেন ও মনির হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাঁথিয়া থানার উপ-পরিদর্শক হায়দার আলী জানান, তারা তিনজন তাদের এক বান্ধবীকে নিয়ে বাড়ির আশপাশে ঘুরতে বের হন। কিন্তু এক পর্যায়ে বান্ধবীর কোনো বিষয় নিয়ে তাদের বিরোধ লাগে। এসময় তার উত্তেজিত হয়ে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শাহানুরকে দুই ভাই মিলে ছুরি দিয়ে আঘাত করেন। এতে শাহানুর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপ-পরিদর্শক হায়দার আলী জানান, শাহানুর রহমান তার সঙ্গীদের দ্বারা হঠাৎ আক্রমণের শিকার হন। তাৎক্ষণিকভাবে এ ঘটনা ঘটেছে। এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড নয়। অভিযুক্ত দুই ভাই মানিক ও মনিরকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল লতিফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102