ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাফুফের দুর্নীতি বের করতে দুদকে ব্যারিস্টার সুমন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৫৪ বার পঠিত

ক্রীড়াঙ্গনে ফুটবলে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। তবে ফুটবলারদের দেশের ফুটবলকে উপরে নিয়ে যেতে চেষ্টার ত্রুটি নেই। বিভিন্ন ম্যাচে তাদের পারফরম্যান্স তার প্রমাণ। ক্রিকেটে বাংলাদেশ একটা নতুন শক্তি হিসেবে নিজেদের তুলে ধরলেও ফুটবলে সেভাবে পারেনি। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে অনেকদিন ধরেই। এবার সেই বাফুফের দুর্নীতিতে জড়িত থাকাদের বের করতে দুদকে আবেদন করেলন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে ব্যারিস্টার সুমন বাফুফের দুর্নীতি প্রসঙ্গে বলেন, ‘সামান্য কিছু দুর্নীতি হলে দুদক লাফায়ে পরে। আর ফুটবল ফেডারেশন ফিফার অনুদানের টাকার হিসেব দিতে না পারায় বাংলাদেশের ইমেজ নষ্ট হইলো দুদক এ বেপারে এতো দিন পর্যন্ত কিছুই করলো না। আমার আবেদন নিয়ে আসতে হয়েছে।’ এছাড়া তিনি বলেন, দুদকে আবেদন নিয়ে এসেছি হাইকোর্টে যাবো সে জন্য। কারন হাইকোর্টে যাবার রিকায়রমেন্ট হয়েছে দুদকে আবেদন দিতে হয়।’

সুমন আরও বলেন, ‘১৮ কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে, তাহলে ১৮ কোটিই ফুটবল ফেডারেশনের এসব দুর্নীতির বিষয়ে জানে। এখন আন্তর্জাতিকভাবেও সবাই জানে যে ফুটবলেও দুর্নীতি হয় বাংলাদেশের।’ তিনি এই ইস্যুতে আরও যোগ করে বলেন, ‘সোহাগের ইস্যুতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ শুরুর আগেই দুজন পদত্যাগ করেছেন। তাহলে আপনারা বুঝেন কী তদন্ত হবে।’

আরও পড়ুন: শেষ হচ্ছে মেসির পিএসজি অধ্যায়

ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘সাংবাদিকদের বাবা-মাকে নিয়ে যা বলেছেন সালাউদ্দিন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে এটাই বলব যে, পুলিশ যেমন মাদক শনাক্তে ডোপ টেস্টের ব্যবহার করে, তেমন ফুটবল ফেডারেশনে ডোপ টেস্টের ব্যবস্থা করা উচিত, এতে যারা চেয়ারে বসে কথা বলেন তাদের অনেকে চাকরি হারাতেন ।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102