ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাফুফে সাধারণ সম্পাদককে দুই বছর নিষিদ্ধ করলো ফিফা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৪৭ বার পঠিত

আর্থিক অনিয়ম লুকাতে মিথ্যা তথ্য দেওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে এই খবর।

ফিফার এই শাস্তির ফলে দুই বছর ফুটবল বিষয়ক কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না আবু নাঈম সোহাগ। এই শাস্তির সঙ্গে ১০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১২ লাখ টাকা) জরিমানাও করা হয়েছে তাকে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বাফুফেকে দেওয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য বা নথি দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরই মধ্যে শাস্তির বিষয়টি জানিয়ে আবু নাঈমকে চিঠি পাঠানো হয়েছে বলে উল্লেখ করেছে ফিফা। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাফুফে ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও (এএফসি)। শাস্তি আরোপ হবে আজকের (১৪ এপ্রিল) তারিখ থেকেই।

এদিকে জাগো নিউজের পক্ষ থেকে আবু নাঈম সোহাগের সঙ্গে ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102