ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবরদের পাশে দাঁড়ালেন ইমরান খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪০ বার পঠিত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে প্রথমবারের মতো বিশ্বকাপে হারিয়ে শুরু হয়েছিল। এরপর নিউজিল্যান্ডকে হারানোসহ একমাত্র দল হিসেবে সুপার টুয়েলভে পাঁচে পাঁচ জয়। কিন্তু সেমিফাইনালে এসে পাকিস্তানের সঙ্গী হতাশা। অস্ট্রেলিয়ার কছে ৫ উইকেটে হেরে দুর্দান্ত এক টুর্নামেন্টের অকাল মৃত্যু ঘটল ম্যান ইন গ্রিনদের জন্য।

আগে ব্যাট করে ১৭৬ রানের পুঁজি পেয়েছিল পাকিস্তান। তাদের বৈচিত্র্যময় বোলিং লাইন আপের সামনে এই পুঁজি যথেষ্টই মনে হচ্ছিল। দলীয় ৯৬ রানে অজিদের পাঁচ উইকেট নিয়ে সেই পথেই এগোচ্ছিল। তবে তীরে এসে তরী ডোবে বাবরদের।

এমন হারের পর পাকিস্তান ক্রিকেট দলের পাশে দাঁড়িয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক টুইটে বাবরদের প্রশংসায় ভাসিয়েছেন এই সাবেক ক্রিকেটার।

ইমরান খান লেখেন, ‘বাবর আজম বুঝতে পারছি এখন তোমাদের মনের ভেতর কী চলছে। খেলোয়াড় হিসেবে এমন পরিস্থিতির মুখোমুখি আমাকেও হতে হয়েছে। মন খারাপ করো না। এই টুর্নামেন্টে তোমরা দুর্দান্ত খেলেছো।’

হারলেও চলতি টুর্নামেন্টে নিজেদের আচরণে সবাইকে মুগ্ধ করেছে পাকিস্তান। সে জন্যেও তাদের স্তুতিতে ভাসিয়েছেন ইমরান খান, ‘মাঠের পারফরম্যান্সের পাশাপাশি খেলা শেষে তোমরা যে নম্রতার পরিচয় দিয়েছ, তা সত্যিই গর্ব করার মতো। অস্ট্রেলিয়াকে অভিনন্দন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102