ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবাকে কখনও কাছে পাইনি, তাই মনেও পড়েনি: আলিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৪২ বার পঠিত

খান-কুমার-কপূরদের ভিড়ে ১০০ কোটির ক্লাবের সদস্য বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘গঙ্গুবাই’। বলিউডে কাজ করেছেন বড় বড় পরিচালকদের সঙ্গে। এবার প্রস্তুতি নিচ্ছেন হলিউড যাত্রার। বলা হয়, তিনি যাতেই হাত দেন, সোনা ফলে। মঙ্গলবার সেই আলিয়ার ২৯তম জন্মদিন। অভিনেত্রী হওয়ার আগে কেমন ছিলেন তিনি? বিশেষ দিনে ফিরে দেখা যাক তাঁর শৈশব।

আলিয়ার শৈশব জুড়ে ছিলেন মা সোনি রাজদান। বাবা মহেশ ভট্ট তখন দূরের মানুষ। অতীতে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘ছোটবেলায় বাবাকে আমার তারকা মনে হত। যে মাঝেমাঝে বাড়িতে আসে। আবার চলে যায়। বাবাকে সে ভাবে কখনও পাইনি। তাই ওর কথা বিশেষ মনেও পড়ত না।’

সন্তানদের দেখাশোনার যাবতীয় দায়িত্ব ছিল সোনির। শ্যুট নিয়ে ব্যস্ত থাকতেন মহেশ। দুই মেয়েকে সময় দেওয়ার অবকাশ কোথায়! তবে পরিচালকের চেষ্টাতেই সেই ছবি বদলায়। কাজকে টপকে গুরুত্ব পায় পরিবার। আলিয়ার কথায়, ‘বাবা আমাদের সঙ্গে বেশি করে সময় কাটাতে শুরু করল। আমরা সাপ লুডো খেলতাম। কিন্তু আমি কাজ শুরু করার পর আমাদের বন্ধুত্ব হল। এখন বুঝতে পারি এই ধরনের কাজ করতে গেলে কতটা সময় ব্যয় হয়।’ বাবাকে পাননি আর পাঁচটা শিশুর মতো করে। কিন্তু অভিযোগ নেই আলিয়ার। দিনরাত কাজ করে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছেন মহেশের থেকেই।- আনন্দবাজার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102