ads
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবাকে খুন করে ফজরের সময় মসজিদের মাইকে প্রচার করতে বলে ইমামকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৪১ বার পঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে ছে‌লের বিরুদ্ধে। বাবাকে খুন করেই থেকে থাকেনি পাষণ্ড। স্থানীয় একটি মসজিদে গিয়ে বাবাকে খুনের বিষয়টি মাইকে প্রচার করার জন্য ইমামকে জানায়।

সোমবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁছ চারান রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পু‌লিশ ছেলেকে আটক করেছে। নিহত ব্যক্তির নাম আলী আজগর (৬৫)। অভিযুক্ত ছেলের নাম রাশেদ মিয়া (৩০)।

নিহতের ছোট ভাই একাব্বর আলী বলেন, আমরা পুরাতন বাড়িতে থাকি। খবর পেয়ে এসে দেখি আমার ভাই খাটে পড়ে আছে। তখন আমার ভাতিজাকে জিজ্ঞেস করি কি হয়েছে, তখন সে আমাকে বলে স্ট্রোক করেছে। পরে জানতে পারি সে নিজেই (ভাতিজা) কুড়াল দিয়ে আমার ভাইকে মাথায় কুপ দিয়ে মেরে ফেলেছে। দীর্ঘদিন ধরে এই ভাতিজা পাগল হয়ে আছে।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি গত ৫ বছর ধরে ছেলে রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাত আনুমানিক ১১-১২ টার দিকে তার বাবাকে খুন করে উঠানে ঘরের সিঁড়ির পাশে বসে ছিল। পরে ভোরে ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে ইমামকে বলে- আপনি মাইকিং করে দেন আমি আমার বাবাকে খুন করেছি। পরে আমরা নিহত আজগরের লাশ উদ্ধার করে তার ছেলেকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে তার বাবাকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে খুনের বিষয়টি স্বীকার। তার বাবা বেশিদিন বাঁচবে না এজন্য বাবাকে বলেছে যে তুমি দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যাও। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102