ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবার লাশ দেখতে এসে ছেলে গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২২ বার পঠিত

ভোলার লালমোহনে মো. আব্দুল হাই (৪০) নামের এক ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ জুলাই) রাতে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, ২০০৭ সালে চট্টগ্রামের বায়েজিদ থানায় আব্দুল হাই এর নামে একটি চুরি মামলা হয়। ওই মামলায় ২০১৬ সালে আব্দুল হাইয়ের বিরুদ্ধে ৬ বছরের সাজা হয়। এরপর থেকে পলাতক তিনি। তবে গত বুধবার রাতে তার বাবা আব্দুল মালেকের ঝুলন্ত মরদেহ বড় ভাই অজিউল্যাহর বসত ঘর থেকে উদ্ধার করে পুলিশ। এ সংবাদ শুনে তার বাবার মরদেহ দেখতে গ্রামের বাড়িতে আসেন আব্দুল হাই।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, রোববার রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আব্দুল হাইকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করি। পরে সোমবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102