ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবার সঙ্গে ধস্তাধস্তি, ছুরিকাঘাতে ছেলের মৃত্যু!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৪৫ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবার সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে ছুরিকাঘাতে সজীব মোল্লা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাবার নাম সেলিম মোল্লা।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার দড়িয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সজীব গোলাকান্দাইল ইউনিয়নের যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার দুপুরে সজীব জানতে পারেন তার বাবা সেলিম মোল্লা মা ফাতেমা বেগমকে কিস্তির টাকার জন্য মারধর করেছেন। পরে তিনি ধারালো ছুরি নিয়ে বাড়িতে যায়। বাড়ি গেলে বাবা সেলিম মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় সজীব মোল্লা তার বাবার পায়ে ছুরি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে সজীবের হাতে থাকা ছুরি তার বুকে ঢুকে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আর সেলিম মিয়া বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে, সজীব মোল্লার মৃত্যু সংবাদ শুনে যুবলীগ নেতা আল-আমিনের লোকজন সেলিম মিয়ার বাড়িঘর ভাঙচুর ও বাড়িতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাজহারুল নামে এক জনকে আটক করেছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পারিবারিক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102