ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবার সামনেই বাস চাপায় প্রাণ গেল ছেলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৪৯ বার পঠিত

বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের কেওয়াবুনিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বাবার চোখের সামনেই মারা গেল তাসকিন (৫)।

রোববার (২০ মার্চ ) দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল শেষে তাসকিন আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাবার কাছে যাওয়ার পথে একটি দ্রুতগামী যাত্রাবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহত তাসকিন পটুয়াখালীর বাঁধঘাট এলাকার আবুল হোসেনের ছেলে। সে কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরে সংবাদ পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বাবা আবুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাসকিন আমাকে দেখেও আমার কোলে উঠতে পারল না। চোখের সামনেই ঘাতক বাস আমার ছেলেকে চাপা দিয়ে মেরে পালিয়ে গেছে। আমি এখন কী নিয়ে বাঁচব?

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102