ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবার স্বপ্ন পূরণ: ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেল ছেলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

বাবার স্বপ্ন ছিল ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করতে যাবে ছেলে। কথা শুনে খামখেয়ালি মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছে। সুনামগঞ্জ সদর উপজেলা রঙ্গারচর ইউনিয়নের সিংপুর গ্রামের বাসিন্দা মো.বাচ্চু মিয়ার দুই ছেলে তিন মেয়েকে নিয়ে তার সাজানো সংসার। স্বপ্ন ছিল তার বড় ছেলে মো.মনির হোসেনকে পালিত ঘোড়া রাজার পিঠে বসিয়ে বর সাজিয়ে কনের বাড়িতে যাবেন। সেই স্বপ্ন বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সত্যি করলেন।

খোজ নিয়ে জানা যায়, বাচ্চু মিয়ার বড় ছেলে মো.মনির হোসেনের বিয়ে হয় বিরামপুর গ্রামের বাসিন্দা মো. মরম আলীর মেয়ে শারমিন আক্তারের সাথে। বরের বাড়ি থেকে কনের বাড়ি নৌকায় যেতে প্রায় ২০ মিনিট লাগে। কিন্তু বাবার স্বপ্ন সত্যি করার জন্য ৮০ জন বরযাত্রী নিয়ে বর ঘোড়ায় চড়ে কানলার হাওরের মেঠোপথ দিয়ে কনের বাড়িতে গিয়ে পৌঁছে।

বরের বাবা বাচ্চু মিয়া জানান, আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকে আমি স্বপ্ন দেখতাম ছেলেকে ঘোড়ার পিঠে বসিয়ে বর সেজে কনের বাড়িতে যাবে, আর আমরা সেই ঘোড়ার পিছনে পিছনে সবাই হেটে যাবো। আজ আমার সেই স্বপ্ন হয়েছে। সত্যি আমি খুব আনন্দিত।

বর মো.মনির হোসেন জানান, আমার বাবার ছোট বেলা থেকে স্বপ্ন ছিল আমাকে ঘোড়ার পিঠে চড়িয়ে কনের বাড়িতে নিয়ে যাবেন। সেই জন্য তিনি একটা ঘোড়া পালতে থাকেন। তার নাম দেওয়া হয়েছে রাজা, আমি সেই রাজার পিটে চড়ে আজকে বর সেজে কনের বাড়িতে গিয়েছি। আমার ভালো লাগছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102