ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবাসহ স্ত্রী ও কন্যাকে খুনের মামলায় যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

সুনামগঞ্জে বাবা স্ত্রী ও কন্যাকে খুনের ঘটনায় আলফু মিয়া নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আলফু মিয়া (৪১)। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সৈয়দ জিয়াউল ইসলাম এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর রাতে ব্রাহ্মণগাঁও গ্রামের আলা উদ্দিনের ছেলে আলফু মিয়া পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী বিউটি বেগম ও কন্যা আফিফা বেগমকে মারধর করেন।

বিষয়টি দেখে তার বাবা আলা উদ্দিন তাকে শান্ত করতে তার ঘরে ঢুকলে বাবাকেও টিউবওয়েলের হাতল দিয়ে মারধর করে।

পরে আলফু মিয়া তার বাবা, স্ত্রী ও শিশু মেয়েকে এলোপাতাড়ি মারধর করেন।

টিউবওয়েলের ভারি হাতলের আঘাতে গুরুতর আহত হয়ে বসতঘরের ভেতরেই তিনজন নিহত হন।

স্থানীয় লোকজন আলফু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।পরে পুলিশ নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরদিন নিহত আলা উদ্দিনের ছেলে শাহজাহান মিয়া বাদী হয়ে আলফু মিয়াকে আসামি করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন। মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ বৃহস্পতিবার আলফু মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন।

মামলা দায়েরের পর থেকে আজ বৃহস্পতিবার রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আলফু মিয়া আদালতে হাজির ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রমজান আলী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102