ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবা দ্বিতীয় বিয়ে করায় মেয়ের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার বাস টার্মিনাল এলাকায় বাবা দ্বিতীয় বিয়ে করায় অভিমান করে শরীরে কেরোসিন ঢেলে মরিয়ম বেগম (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাস টার্মিনাল এলাকায় বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মরিয়মের মৃত্যু হয়। নিহত মরিয়ম ওই এলাকার জহুরুল ইসলামের মেয়ে এবং হাতীবান্ধা উপজেলার ভোটমারী গ্রামের শামীম মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, স্ত্রী থাকার পরেও দ্বিতীয় বিয়ে করেন জহুরুল ইসলাম। এ কারণে অভিমান করে প্রথম স্ত্রী বাড়ি থেকে বেড়িয়ে যান। পরে বাবার দ্বিতীয় বিয়ের খবরে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বাবার বাড়ি চলে আসেন মেয়ে মরিয়ম। দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-মেয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবার সঙ্গে অভিমান করে ঘরে ঢুকে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন মরিয়ম। বুঝতে পেরে মেয়েকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন বাবা জহুরুল ইসলামও। দগ্ধ বাবা-মেয়েকে উদ্ধার করে প্রতিবেশীরা প্রথমে পাটগ্রাম ও পরে রংপুর মেডিক্যাল কলেজ (রকেম) হাসপাতালে ভর্তি করেন। পরিস্থিতির অবনতি হলে রাতেই আশঙ্কাজনক অবস্থায় মরিয়মকে ঢামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বাবা-মেয়ে দু’জনেই দগ্ধ হয়েছেন। মেয়েটির শরীরের অধিকাংশই পুড়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102