ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবা রেখে গেলেন যার ভরসায়, সেই দাদাই করলেন শিশুটিকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪৪ বার পঠিত

চুয়াডাঙ্গায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। এ অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে মোনতাজ আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার নওদাগাঁ গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করানো হবে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নওদাগাঁ গ্রামের ওই শিশুর বাবা ঢাকায় থাকেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। গত ২০ অক্টোবর শিশুটিকে দাদার কাছে রেখে শ্বশুরবাড়িতে যান তার বাবা। শিশুটির মাও সেখানে ছিলেন।
ওই রাতে নাতনিকে একা পেয়ে দাদা মোনতাজ আলী ধর্ষণ করেন। পরে মা ফিরে এলে শিশুটি তাকে বিষয়টি জানায়।

এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর মা বুধবার রাত ৮টার দিকে শ্বশুর মোনতাজ আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর বুধবার মধ্যরাতে স্থানীয় বেগমপুর ফাঁড়ি পুলিশ মোনতাজ আলীকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা থানা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মোনতাজ ঘটনার কথা স্বীকার করেছেন।
ওসি (তদন্ত) আরো জানান, বৃহস্পতিবার মোনতাজ আলীকে আদালতে সোপর্দ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102