ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবা হারালেন অভিনেত্রী তারিন জাহান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬০ বার পঠিত

অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান মারা গেছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তারিনের বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শোবিজের একাধিক সূত্র।

গত ডিসেম্বরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারিনের বাবা। শারীরিক অবস্থার অবনিত হওয়ায় ৭ ফেব্রুয়ারি সিসিইউতে নেওয়া হয়েছিল তাকে।

বাবার মৃত্যুর খবরে গণমাধ্যমকে তারিন বলেন, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বাবার করোনা ছিল না। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। আজ লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

তারিনের বাবা মো. শাহজাহান ছিলেন একজন ব্যবসায়ী। তার মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট তারিন জাহান। তারিনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজের অনেকেই। নির্মাতা চয়নিকা চৌধুরী নিজের ফেসবুকে লিখেছেন, ‘আঙ্কেল যেখানেই থাকেন ভালো থাকেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102