অনলাইন ডেস্কঃ আল্লামা বাবুনগরীর দীর্ঘদিনের খাদেম ও ব্যক্তিগত প্রেস সচিব মাওলানা ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের হাটহাজারী উপজেলার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাওলানা আসাদ।
তিনি বলেন,মাওলানা ইনামুল হাসান ফারুকী নোয়াখালী থেকে হাটহাজারী ফিরছিলেন, পথেই ফতেয়াবাদ থেকে গ্রেফতার হন। মাওলানা ইনামুল হাসান ফারুকী হেফাজতে ইসলামের হাটহাজারী উপজেলার সহকারী প্রচার সম্পাদক ছিলেন।
©ফেস দ্যা পিপল