ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ; বাঁশখালির শ্রমিক হত্যার ঘটনা ও আনভীরকে গ্রেফতারের দাবী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,মৌলভীবাজার জেলা প্রতিনিধি
: চট্টগ্রামের বাঁশখালিতে শ্রমিক হত্যার বিচার এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখা।

২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ মৌলভীবাজার জেলার আহবায়ক মইনুর রহমান মগনুর সভাপতিত্ব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মাসুক মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, বাসদ মৌলভীবাজার জেলা কমিটির সদস্য আবুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

সমাবেশে বক্তারা বলেন বাঁশখালিতে শ্রমিক হত্যার দায় এই সরকারকেই নিতে হবে। শ্রমিক হত্যার সুষ্ঠু বিচার সাপেক্ষে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দিতে হবে।

এছাড়াও শিক্ষার্থী মুনিরার আত্মহত্যায় প্ররোচনাকারী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের গ্রেপ্তার ও বিচার দাবি করেন বক্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102